স্বাধীনতা পাওয়ার আগ পর্যন্ত ভারত দখলকৃত কাশ্মীমীদের সংগ্রামকে সমর্থন দিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি বলেন, স্বাধীনতা কাশ্মীরীদের গণঅধিকার। এই গণঅধিকার আদায়ে শুরু থেকেই পাকিস্তান কাশ্মীরীদের স্বাধীনতা আন্দোলনের পক্ষে থেকেছে এবং ভারতের বিরুদ্ধে বিজয় অর্জন করার আগ পর্যন্ত তাদের এই মহান সংগ্রামকে আমাদের সরকার সমর্থন করে যাবে।
সোমবার (১৩ জুলাই) কাশ্মীর শহীদ দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামকে মোবারকবাদ জানিয়ে ইমরান খান বলেন, কাশ্মীরের স্বাধীনতার স্মরণীয় দিন খুব বেশি দূরে নয়। স্বাধীনতার জন্য তাদের পূর্বপুরুষরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে নিজেদের জীবন উৎসর্গ করে এসেছেন। আজ তারা ভারতের আধিপত্যের বিরুদ্ধে যে লড়াই করছে তা ১৯৩১ সনে শুরু হওয়া স্বাধীনতা সংগ্রামেরই অংশ এবং তারই ধারাবাহিকতা।
উল্লেখ্য, সর্বদলীয় হুররিয়াত কনফারেন্সের আবেদনে গত সোমবার দখলকৃত কাশ্মীরে শহীদ দিবস পালিত হচ্ছে এবং পুরো অঞ্চলজুড়ে ধর্মঘট পালিত হচ্ছে।

0 মন্তব্যসমূহ
A New Comment
Emoji