বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হয়ে আসছেন বিক্রম দোরাইস্বামী/Islamer Alo 24


বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে আসছেন বিক্রম দোরাইস্বামী। শনিবার সন্ধ্যায় দিল্লিতে অনুষ্ঠিত এক রাষ্ট্রীয় পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিক্রম দোরাইস্বামী ঢাকায় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাসের স্থলাভিষিক্ত হবেন। রিভা গাঙ্গুলি দাস প্রায় দেড় বছর যাবত বাংলাদেশে ভারতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
বিক্রম দোরাইস্বামী এই মুহুর্তে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (আন্তর্জাতিক সংগঠন ও শীর্ষ সম্মেলন) পদে আছেন। এর আগে তিনি বহুদিন যুগ্ম সচিব (বাংলাদেশ ও মিয়ানমার ডেস্ক) হিসেবে সাউথ ব্লকে বাংলাদেশ সম্পর্কিত বিষয়গুলো দেখাশুনো করেছেন।
সে কারণেই বিক্রম দোরাইস্বামী দিল্লির বাংলাদেশ দূতাবাসেও অত্যন্ত পরিচিত নাম। গত কয়েক বছর ধরেই বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন অনুষ্ঠানেও তিনি ছিলেন নিয়মিত অতিথি।
এর আগে তিনি দক্ষিণ কোরিয়াতে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ