অবশেষে বহুল আলোচিত অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের দুই শীর্ষ নেতার দ্বন্দ্বের অবসান ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) হাটহাজারী মাদরাসার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়।
ভিডিওতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরী লিখিত বক্তব্য তুলে ধরা হয়। তাদের লিখিত বক্তব্য পাঠ করেন বৈঠকে উপস্থিত থাকা হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক আনাস মাদানী।
লিখিত বক্তব্যে জুনায়েদ বাবুনগরী বলেন, ‘আজ বুধবার বাদ মাগরিব আমি ওলামায়ে কেরাম এবং দেশবাসীর সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করার জন্য উপস্থিত হয়েছি। আশা করছি আমাদের এই লাইভে আপনাদের অনেক জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবেন। গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে যারা বুঝে, না বুঝে অহেতুক লেখালেখি করে আমাদের মাঝে দূরত্ব তৈরির আভাস দিচ্ছেন, কাল্পনিক মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে পক্ষ বিপক্ষ তৈরির পাঁয়তারা করছেন, তারা আসলেই ভুল করছেন। আমাদের মাঝে কোনও দূরত্ব নেই। আমরা সবাই হাটহাজারী মাদরাসার পরিচালক হজরতের রুহানি সন্তান। হজরতের হাতে গড়া বাগানের ফসল। আমাদের মাঝে দূরত্ব তৈরি করে সফল হবেন না, সফল হতে দিবো না ইনশাআল্লাহ। যে বা যারা আমাদের ও মাদরাসার বিরুদ্ধে অহেতুক লেখালেখি করছেন তারা নিজেদের আখেরাতের কামাই নষ্ট করতে যাচ্ছেন।

0 মন্তব্যসমূহ
A New Comment
Emoji