বিহারের সঙ্গে সীমান্ত সমস্যা আবারো সামনে নিয়ে এসেছে নেপাল। এবার তারা সীতামারি জেলার সুরসান্দ ব্লকে সীমান্তের কাছে সীতামারি-ভিট্টামোর সড়কের সর্বউত্তরের অংশ সংস্কার ও শক্তিশালীকরণ কাজ বন্ধ করতে রাজ্যের সড়ক নির্মাণ বিভাগকে (আরসিডি) বাধ্য করেছে।
বুধবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।
নাম প্রকাশের অনিচ্ছুক সড়ক বিভাগের এক সিনিয়র কর্মকর্তা বলেন যে, সীমান্তের কাছে সড়কটির ১.১০ কিলোমিটার এলাকা চওড়া করার কাজ করতে গেলে নেপালের কর্মকর্তারা আপত্তি করায় কয়েক দিন আগে কাজ বন্ধ করে দেয়া হয়। রাজ্যের রাজধানী পাটনা থেকে স্থানটি ১২৫ কিলোমিটার দূরে। সমস্যা সমাধানের জন্য বিষয়টি রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের কাছে পাঠানো হয়েছে।
এই আরসিডি কর্মকর্তা বলেন, নেপালের এই আপত্তি আমাদের জন্য একই সঙ্গে ‘বেদনা ও বিস্ময়ের’। কারণ এখানে দুই দেশের সীমানা স্পষ্টভাবে চিহ্নিত করা রয়েছে। দুই দেশের চেকপোস্ট বহু দশক ধরে নো-ম্যানস ল্যান্ডের উভয়পাশে কাজ করছে।
কর্মকর্তাটি বলেন, আমরা নোম্যান্স ল্যান্ড ছাড়িয়ে আন্তর্জাতিক পিলারের দক্ষিণ অংশে সংস্কার ও মজবুতকরণের কাজ করছি। এর আগে এখানে কখনো নির্মাণ কাজের জন্য রাজ্য সরকার আপত্তির মুখে পড়েনি।

0 মন্তব্যসমূহ
A New Comment
Emoji