আওয়ার ইসলাম: সাবেক তুর্কি প্রধানমন্ত্রী নাজমুদ্দিন আরবাকানের ভাই কমলউদ্দিন আরবাকান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর।
তার নামাজে জানাজা গত ২৪ জুলাই উদ্ধোধন হওয়া ‘আয়া সোফিয়া’য় অনুষ্ঠিত হবে। তুর্কি গণমাধ্যমগুলো বলছে, আয়া সোফিয়া উদ্ধোধনের পর এই প্রথম কোনো জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, মারা যাওয়া কমলউদ্দিন আরবাকান এর বড়ভাই নাজমউদ্দিন আরবাকান। তিনি ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তুরস্কের প্রধানমন্ত্রী ছিলেন। তুর্কি সংবিধানে ‘ইসলামী ভাবধারা’ সংযুক্তির অভিযোগে ১৯৯৭ সালে তৎকালীন সামরিক বাহিনী কর্তৃক জোরপূর্বক পদচ্যুত হোন। ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারিতে মারা যান তিনি। তার মৃত্যুর পর রাজনীতিতে যুক্ত ছিলেন কমলউদ্দিন আরবাকান।

0 মন্তব্যসমূহ
A New Comment
Emoji