বাংলাদেশিরা একেকটা ভাইরাস বোমা: ইতালির প্রধানমন্ত্রী
বাংলাদেশের সঙ্গে ফ্লাইট বন্ধ করেছে ইতালি। এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে মুখ খুলেছেন দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। চলতি সপ্তাহে স্পেনের রাজধানী মাদ্রিদে রাষ্ট্রীয় সফরকালে স্থানীয় একটি টেলিভিশনের সাংবাদিকদের কাছে ফ্লাইট বন্ধ নিয়ে খোলামেলাভাবে কথা বলেন তিনি।
কন্তে বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে আসা বেশিরভাগ যাত্রীদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হচ্ছে। এছাড়াও এদেরমধ্যে বেশিরভাগ মানুষ ইতালি ফিরে হোম কোয়ারেন্টাইন মানছেন না। এতে তাদের দ্বারা আরো মানুষ সংক্রমিত হচ্ছে। আমরা এক জরিপে দেখেছি বাংলাদেশ থেকে আসা প্রায় ৭০ শতাংশ মানুষ করোনাভাইরাস বহন করে নিয়ে আসছে। এরা কিভাবে বাংলাদেশের ইমিগ্রেশন পার হলো সেটা অবশ্যই ভাবার বিষয়।
তিনি বাংলাদেশের ইমগ্রেশনে সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা হয় কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন।

0 মন্তব্যসমূহ
A New Comment
Emoji