আয়া সোফিয়ার পুনর্জীবন আল আকসার স্বাধীনতার পূর্বলক্ষণ: এরদোগান/Islamer Alo 24


তুরস্কের প্রাচীন নগরী ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদের পুনর্জীবন পবিত্র মসজিদ আল আকসার স্বাধীনতার পূর্বলক্ষণ বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান।
গতকাল শুক্রবার আয়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তরের ঘোষণা আসার পরে মুস
লিম উম্মাহর উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ প্রদানকালে তিনি সাহসী এই মন্তব্য করেন।
এসময় মুসলিম বিশ্বের তুমুল জনপ্রিয় এই নেতা বলেন, ইতিহাস আজ একটি নবসূচনা প্রত্যক্ষ করলো, আসলে আয়া সোফিয়ার পুনর্জীবন আল আকসার স্বাধীনতার পূর্বলক্ষণ।
তিনি মনে করেন গতকালের ঐতিহাসিক এই সিদ্ধান্ত বিশ্ব মুসলিম উম্মাহকে অন্ধকার ও জুলুম থেকে বেরিয়ে আসার প্রেরণা যোগাবে।
এরদোগান বলেন, আয়া সোফিয়াকে পুনরায় মসজিদের রূপে দেখা আমাদের মনের গভীরে লালিত দীর্ঘদিনের প্রত্যাশা- এটি আমাদের সভ্যতার প্রতীক- যা বুখারা থেকে শুরু হয়ে আন্দালুসিয়া পর্যন্ত পৌঁছেছিল।
আল্লাহর ইচ্ছায় ইসলামের জন্য এরকম আরও অনেক কাজে অবদান রাখতে চান তিনি। সূত্র: তুর্কি প্রেস


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ