কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনা নিহত/Islamer Alo 24



স্বাধীনতাকামী কাশ্মীরের রাজৌরিতে পাকিস্তানি সেনাদের সাথে গুলি বিনিময়ে ভারতীয় এক সেনা নিহত হয়েছে। নিহত ভারতীয় সেনার নাম হাবিলদার এস গুরুং।
শুক্রবার (১০ জুলাই) কাশ্মীরের রাজৌরি জেলার নিয়ন্ত্রণরেখায় নৌশেরা সেক্টরে এ ঘটনা ঘটে।
ভারতীয় প্রতিরক্ষা সূত্রে টাইমস অব ইন্ডিয়া জানায়, কাশ্মীরের রাজৌরির নৌশেরা সেক্টরের শুক্রবার রাত সাড়ে ১২টায় পাক সেনাদের গুলিতে গুরুতর ঘায়েল হন ভারতীয় সেনা হাবিলদার এস গুরুং। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
ভারতীয় সেনা তরফের এক বিবৃতিতে দাবি করা হয়, ১০ জুলাই পাকিস্তানের সেনারা কোনো কথাবার্তা ছাড়াই গুলি ছুড়েছে। যার জেরে হাবিলদার এস গুরুং মারা যান।
দাবিকৃত ওই বিবৃতির তথ্যমতে, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে স্বাধীনতাকামী কাশ্মীরের বিশেষ অধিকার খর্ব করার পর থেকেই তাদের সেনাদের ওপর গুলি ছোঁড়ার মাত্রা বাড়িয়ে দিয়েছে পাকিস্তান সেনারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ