ত্রিশালে ছাগল নিয়ে সংঘর্ষে যুবক নিহত, গুরুতর আহত ৪/Islamer Alo 24

  





ময়মনসিংহের ত্রিশালে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মনির হোসেন (৩৭) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ত্রিশাল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বাগতা ভট্টাচার্য জানান, ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে রবিবার দুপুর ২টার দিকে উপজেলার নওধার গ্রামের রইচ উদ্দিন মাস্টারের সঙ্গে প্রতিবেশী আনোয়ার হোসেনের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে আনোয়ার হোসেনের লোকজন রইচ উদ্দিন মাস্টারের পরিবারের উপর হামলা চালায়। এতে রইচ উদ্দিন মাস্টার ও তার ছেলে মনির হোসেনসহ সাতজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মনির হোসেন মারা যান। এ ঘটনায় রইচ উদ্দিন মাস্টারসহ ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে আরো জানা যায়, এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ