বখশিশ না পেয়ে অক্সিজেন খুলে ফেললেন নার্স, শিশুর মৃত্যু/Islamer Alo 24

 



শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক শিশুর মুখের অক্সিজেন মাস্ক খুলে নিয়েছে বলে অভিযোগ উঠেছে কর্তব্যরত নার্স রিমা আকতারের বিরুদ্ধে। বখশিস না পাওয়ায় রোববার গাইবান্ধা সদর হাসপালে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন।

Nagad Banner

এ ঘটনার পর অক্সিজেন না পেয়ে কিছুক্ষণ পরই মারা যায় এক মাস বয়সী শিশু আব্দুর রহমান। শিশু আব্দুর রহমান গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোশারফ হোসেনের পুত্র।

স্বজনরা জানান, শ্বাসকষ্টসহ নানা উপসর্গ নিয়ে রোববার দুপুরে সদর হাসপাতালে ভর্তি করা হয় শিশু আব্দুর রহমানকে। ভর্তি করার পর পরই অক্সিজেন মাস্ক পরিয়ে দেয় কর্তব্যরত নার্স রিমা আকতার।

এরপর থেকে নার্স রিমা আকতার রোগীর স্বজনদের কাছ থেকে বখশিশ দাবি করতে থাকে। বখশিশ দিতে দেরি হওয়ায় ওই নার্স অক্সিজেন মাস্কটি খুলে দেয় অভিযোগ করেন স্বজনরা। এর কিছুক্ষণের মধ্যেই শিশুটি মারা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবাসিক চিকিৎসক ফারুক হোসেন জানান, ৯ মাসের এই শিশুটি হাসপাতালে ভর্তি হওয়ার সময় শরীর অনেক খারাপ ছিল, শিশুটিকে রংপুর থেকে ফেরত পাঠানো হয়েছিল।

ক্রিটিক্যাল অবস্থায় এই হাসপাতালে ভর্তি হয়। তবে অক্সিজেন দেওয়ার জন্য কাউকে বখশিশ দেওয়ার বিষয়টা কখনও ঘটেনি। তবে রোগীর স্বজনরা বখশিশের জন্য অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার বিষয়টি অভিযোগ করেছে। বিষয়টি লিখিত অভিযোগ করলে তদন্ত করলে অবশ্যই জানা যাবে।

এই ঘটনায় শিশুর পরিবার নার্স ও সংশ্লিষ্টদের বিচারের দাবি জানিয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ